✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবসরের ঘোষণা দিলেন কাসপার শিমিচেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ২৩:২২:৩৮ |

কাঁধের গুরুতর ইনজুরির কারণে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিস্টার সিটির সাবেক গোলরক্ষক কাসপার শিমিচেল। 

৩৯ বছর বয়সী এই ড্যানিশ সাবেক তারকা গোলরক্ষক পিটার শিমিচেলের ছেলে। ফেব্রুয়ারিতে স্টুটগার্টের বিরুদ্ধে ইউরোপা লিগের ম্যাচে সেল্টিকের হয়ে খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন। পরের মাসে তার কাঁধে অস্ত্রোপচার করা হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। 

ড্যানিশ টেলিভিশন চ্যানেল টিভি২’তে শিমিচেল বলেন, ‘জুনে সেল্টিকের সাথে আমার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। 

তখনই আমি পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ সার্জনের সাথে পরামর্শ করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তারা আমাকে জানিয়েছেন আমার আর ফুটবলে ফেরা সম্ভব নয়। এভাবে আমি ক্যারিয়ার শেষ করতে চাইনি। কিন্তু দিনের শেষে বলতেই হয়, সবকিছুরই শেষ আছে।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে শিমিচেল ডেনমার্কের হয়ে ১২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ড্যানিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। বাবা ছেলের তুলনায় ৯টি ম্যাচ বেশী খেলেছে। 

ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা শিমিচেল ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই কাটিয়েছেন লিস্টারে। 

২০১৬ সালে লিস্টারের প্রিমিয়ার লিগ জয়ী দলে তিনি ছিলেন অবিচ্ছেদ্য অংশ। পাঁচ বছর পর লিস্টারকে এফএ কাপের শিরোপা উপহার দিয়েছিলেন। ফ্রেঞ্চ ক্লাব নিসে সংক্ষিপ্ত সময় কাটিয়ে তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান। সেল্টিকের হয়ে পরপর দুই মৌসুম লিগ শিরোপা জয় করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..