সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘আমরা ছিলাম কসাইখানায়, কারাগারে নয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৪, | ১০:০৪:৩৭ |

গতকাল ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে প্রায় ২ হাজার ফিলিস্তিনি। এরপর গাজার খান ইউনুসের কয়েকজন ফিলিস্তিনির বয়ান সামনে এসেছে। আবদাল্লাহ আবু রাফে মুক্তি পাওয়ার অনুভূতিকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন,

‘আমরা ছিলাম কসাইখানায়, কোনো কারাগারে নয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা ছিলাম ‘ওফার কারাগার’ নামের এক কসাইখানায়। এখনো অনেক তরুণ সেখানে বন্দি রয়েছে। ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা খুবই কঠিন। কোনো গদি দেয়া হয় না, গদি থাকলেও তা কেড়ে নেয়া হয়। খাবারের অবস্থাও ভয়াবহ। সেখানে জীবনযাপন একদমই সহজ নয়।’

আরেক মুক্তিপ্রাপ্ত বন্দি ইয়াসিন আবু বলেন,

‘খাবার, নির্যাতন, মারধর—সব কিছুই ভয়ানক ছিল। কোনো খাবার বা পানি দেয়া হতো না। আমি টানা চার দিন কিছু খাইনি। মুক্তির পর আমাকে এখানে দুটি মিষ্টি দেয়া হয়েছে, আমি সেগুলোই খেয়েছি।’

অন্য এক বন্দি সাঈদ শুবাইর, যিনি সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছেন, আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বলেন,

‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লোহার শিক ছাড়া সূর্য দেখা—এ এক বর্ণনাতীত অনুভূতি। আমার হাত এখন শৃঙ্খলমুক্ত। স্বাধীনতার কোনো দাম নেই, এটি অমূল্য।’

ইসরায়েল প্রায় ২৫০ জন যাবজ্জীবন বা দীর্ঘ মেয়াদি দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিকে এবং গাজা থেকে আটক ১,৭১৮ জনকে মুক্তি দিয়েছে। জাতিসংঘ বলেছে, গাজা থেকে আটক এই ব্যক্তিদের ‘জোরপূর্বক নিখোঁজ’ হিসেবে বিবেচনা করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..