✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ১৯:১১:২৭ |

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামের বংশাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বংশাই নদীর একপাশে কালিহাতী উপজেলা এবং অপর পাশে সখীপুর উপজেলা অবস্থিত। নদীসংলগ্ন হওয়ায় সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসিন্দারা প্রতি বছর কালিহাতী উপজেলার বাইশ গ্রামে ঈদের নামাজ আদায় করতে যান। এক্ষেত্রে যাতায়াতের জন্য খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা।

এবার বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দুপুর ১২টার দিকে মুসল্লিরা নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি নদীর মাঝপথে ডুবে যায়। তবে উপস্থিত মুসল্লিরা সাঁতার কেটে নিরাপদে নদীর তীরে উঠে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, অতিরিক্ত যাত্রী বহনে নৌকাটি ডুবে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..