✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঈদে দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৭, | ২৩:২৪:৪২ |

ঈদুল আজহাকে ঘিরে আবারও জমে উঠছে ঢাকাই চলচ্চিত্রের বাজার। এবারের ঈদে মোট ৯টি সিনেমা একসঙ্গে মুক্তি পাচ্ছে, যা সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। সব মিলিয়ে প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হবে।

সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

মুক্তির তালিকায় সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটির গান, টিজার, পোস্টার ও অ্যানিমেশন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমা প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

আরেকটি বড় আকর্ষণ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই স্পাই থ্রিলারে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি। এর পোস্টার, গান ও ট্রেলার আগেই প্রকাশ পেয়েছে।

‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নিয়ে আসছেন নতুন সিনেমা ‘রইদ’, যেখানে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতসহ অনেকে।

ঈদের আরেকটি আলোচিত ছবি ‘মালিক’, যেখানে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত এই ছবির ট্রেলার ও গানও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল, এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার।

এছাড়া ঈদের তালিকায় রয়েছে ‘পিনিক’, ‘তছনছ’ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। এসব ছবিতে শবনম বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডি এ তায়েব ও মাহিয়া মাহিসহ আরও অনেক অভিনয়শিল্পী কাজ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..