✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হরমুজে আটকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক জাহাজেই ঈদের নামাজ পড়লেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৭, | ১৯:৩৩:৫২ |
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে প্রায় তিন মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। 

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। এর মধ্যে তিনবার হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাহাজটি।

পরিবার-পরিজন ফেলে গত ঈদুল ফিতর জাহাজেই কেটেছে এই ৩১ নাবিকের।  বুধবার ঈদুল আজহাও (স্থানীয় সময়) তাদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে।  সব মিলিয়ে এক দুঃসহ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে তাদের। 

যদিও বিএসসি কর্তৃপক্ষ দাবি করছে, জাহাজের নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন এবং সুস্থ আছেন। জাহাজে থাকা নাবিকেরাও জানিয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে। তবে সার্বক্ষণিক মাথার ওপর মিসাইল ও ড্রোন হামলার শঙ্কা এবং তীরে নামার সুযোগ না থাকায় একধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক বলেন, সাগরে ভেসে থাকার অভিজ্ঞতা নাবিকদের কাছে নতুন নয়।  জাহাজে নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন। সবাই সুস্থ আছেন এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..