সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ, মুসল্লি ছিলেন ৫ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৭, | ১৩:২০:৫১ |

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদের নামাজ আদায় করেছেন কয়েকজন মুসল্লি। আজ বুধবার সকাল ৮টায় পুঠিয়ার কৃষ্ণপুর এলাকার ‘কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে’ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

‎​ব্যতিক্রমী এই ঈদ জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী। তবে জামাতে মুসল্লির উপস্থিতি ছিল খুবই কম। নারী-পুরুষ মিলিয়ে মোট পাঁচজন ঈদের নামাজে অংশ নেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।

‎​নামাজ শেষে অংশ নেওয়া মুসল্লিরা জানান, তারা প্রতি বছরই এখানে এভাবে ঈদের জামাত আদায় করে আসছেন। পূর্বে তারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদের জামাত আদায় করলেও, এখন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের সালাত আদায় করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।

‎​নামাজের খুতবা ও দোয়া শেষে ইমাম রহিম গাজী গণমাধ্যমকে তাদের এই সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, ​‘মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না; চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উদিত হয়, সেদিন থেকেই মূলত নতুন মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড়, তাই সব দেশ থেকে একই সময়ে চাঁদ দেখা যায় না। সেটা আমাদের দেখার ব্যর্থতা, কিন্তু চাঁদের উপস্থিতি তো সত্য।’

​উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সৌদি আরবের চন্দ্রোদয়ের ওপর ভিত্তি করে একদিন আগেই ঈদ উদযাপনের খবর পাওয়া যায়। তবে রাজশাহীর পুঠিয়ায় মাত্র ৫ জন মুসল্লি নিয়ে এমন আগাম ঈদের জামাত আদায়ের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..