সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বৃষ্টি উপেক্ষা করে মুন্সীগঞ্জে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত সম্পন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৭, | ১৩:০১:০৪ |

মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তবে সকাল থেকে প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার কারণে পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে দেড় ঘণ্টা পরে, অর্থাৎ বেলা ১১টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিলই, আধারা ও মোল্লাকান্দিসহ পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ আদায়ের কথা ছিল। কিন্তু আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঈদগাহ মাঠের শামিয়ানা ও ত্রিপল উড়ে গেলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই বেলা ১১টার দিকে শিলই উত্তরকান্দি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা বাচ্চু মুন্সী।

জাহানগীরা তরিকার অনুসারী ওই পাঁচ গ্রামের প্রায় পাঁচ শতাধিক মুসল্লি পৃথক পৃথক জামাতে অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন।

শিলই ইউনিয়ন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মঈনুল মাঝি বলেন, দীর্ঘদিন ধরেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের অন্যান্য এলাকার সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করে আসছি। আজ বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও আল্লাহর রহমতে শেষ পর্যন্ত সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার এসআই অমল সরকার জানান, প্রতি বছরের মতো এবারও গ্রামগুলোতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় আচার পালন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..