✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

টোকিওর শপিং মলে ‘তীব্র গন্ধ’, হাসপাতালে ১৯ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৩৫:৩৯ |

জাপানের রাজধনী টোকিওর একটি শপিং মলে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করান। দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় সোমবার গিনজা-সিক্স শপিং সেন্টারের নিচ তলায় একটি ক্যাশ মেশিনে এক ব্যক্তি ‘কিছু একটা স্প্রে’ করার পর এ কাণ্ড ঘটে। 

যা স্প্রে করা হয়েছে সেটি ঝাঁঝ সৃষ্টিকারী ক্যাপসাইসিন জাতীয় কিছু বলেই ধারণা করছে কর্তৃপক্ষ; এই ক্যাপসাইসিন মরিচের মধ্যে পাওয়া যায়।সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ এখনও খুঁজে বেড়াচ্ছে বলে জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে-র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ঘটনাস্থলের কাছে থাকা লোকজন গলায় ব্যথা ও চুলকানি হওয়ার কথা জানিয়েছেন। ৭০ বছর বয়সী এক বৃদ্ধা প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থাকে বলেছেন, এটিএমের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই তার গলায় ‘ব্যথা ও জ্বালা’ শুরু করে।

“যখন সেখানে পৌঁছেছি, ততক্ষণে হট্টগোল শুরু হয়ে গেছে, আমি ভেবেছিলেন হয়তো কোনো ছোটখাট আগুন বা কিছু হয়েছে। “যখন এটিএমের অংশে গেলাম, আমার গলা খসখসে ও অনুভূতিহীন হয়ে পড়েছিল,” বলেছেন তিনি।

পুলিশ ও দমকল বাহিনীর কর্মী, অ্যম্বুলেন্সসহ ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি উদ্ধারকারী কর্মী উপস্থিত রয়েছে। শপিং সেন্টারের সামনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

একাধিক ছবিতে জীবাণু-প্রতিরোধেী স্যুট পরিহিত কর্মীদের মলটির ভেতর থেকে লোকজনকে বের করে আনতে দেখা গেছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..