✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সাভার-আশুলিয়ায় ঈদযাত্রায় ২০ কিমি যানজট, চরম ভোগান্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৩০:১৯ |

ঈদের ছুটির দ্বিতীয় দিনে সাভার ও আশুলিয়ায় উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহন, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত এই যানজট দেখা দেয় এবং দিনভর তা অব্যাহত থাকে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি বেড়েছে। সোমবার (২৫ মে) রাত থেকেই সাভার ও আশুলিয়া এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়। দূরপাল্লার বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনে করে যাত্রীরা গন্তব্যের পথে রওনা হন।

যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নবীনগর ও বাইপাইল এলাকায় বিশেষ নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ভারী বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..