✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কানাডায় ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:২৪:৫২ |

কানাডার স্থানীয় সময় বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মাল্টিকালচারাল দেশটিতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ক্যালগেরি শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে। সেখানে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম শেখ ইউসুফ ট্রায়া।

এছাড়া বাংলাদেশি কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।

ক্যালগেরিসহ কানাডার বিভিন্ন শহরে নিজ নিজ কমিউনিটি কেন্দ্র ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসলমানরা। প্রবাসী বাংলাদেশিরাও উল্লেখযোগ্য সংখ্যায় এসব জামাতে অংশ নেবেন।

উল্লেখ্য, এবারের ঈদের দিনটি কর্মদিবস হওয়ায় অনেকেই সকালে নামাজ আদায় শেষে কর্মস্থলে যোগ দেবেন। আবার কেউ কেউ শহরের বাইরে নির্ধারিত ফার্মে গিয়ে কোরবানি সম্পন্ন করবেন। কানাডায় নির্দিষ্ট স্থানের বাইরে কোরবানি দেওয়ার সুযোগ নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..