সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সাজেকে বজ্রপাতে তিন মাসের শিশু নিহত, আহত ৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১৮:২৬:০৬ |

রাঙামাটির সাজেকে বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (বয়স ৩ মাস)। আহতরা হলেন- প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) এবং নিজুম চাকমা (৩)।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ওই পরিবারের সদস্যরা বাঁশ ও টিনের ছাউনির ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে বজ্রপাত সরাসরি ঘরের চালায় আঘাত হানে। এতে ঘুমন্ত অবস্থায় শিশুটি মারা যায় এবং পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..