✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘ভরতনাট্যম’ নেচে ট্রোলের মুখে অভিনেত্রী অনন্যা পান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১৪:০৬:০৬ |
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের নতুন ছবি ‘চান্দ মেরে দিল’ মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চায় রয়েছে। তবে এই চর্চা প্রশংসার জন্য নয়, বরং ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে।

ছবিটিতে অনন্যাকে ঐতিহ্যবাহী ‘ভরতনাট্যম’ নাচতে দেখা গেছে। আর সেই নাচের দৃশ্যটি নিয়েই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং এবং মিমের বন্যা।

‘চান্দ মেরে দিল’ ছবিতে অনন্যার চরিত্রের নাম ‘চাঁদনি’। গল্প অনুযায়ী তিনি একজন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী এবং একই সাথে প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী।



ছবির একটি বিশেষ দৃশ্যে মঞ্চে তাকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়, যা দেখে তার প্রেমিক মুগ্ধ হন।

তবে বাস্তব জীবনের দর্শকরা অনন্যার এই নাচ মোটেও ভালোভাবে নেননি। অনেকের মতেই, অনন্যার এই পরিবেশনা ভরতনাট্যমের মতো একটি ধ্রুপদী নাচের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। সোশ্যাল মিডিয়ায় একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমি নিজে ছয় বছর ভরতনাট্যম শিখেছি, পর্দায় এটা কী হচ্ছে!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ওরা অনন্যার নাচ না পারার বিষয়টা ঢাকতে এত চেষ্টা করছে যে, পুরো দৃশ্যটাই অত্যন্ত বিব্রতকর লাগছে।

’ কেউ কেউ আবার মজা করে লিখেছেন, ‘অনন্যার নাচ দেখে মুগ্ধ হওয়া সেই নায়কের পালস (নাড়ির স্পন্দন) একবার চেক করা দরকার!’

এই নাচের দৃশ্যটিকে কেন্দ্র করে বলিউডে অনন্যা পান্ডের মতো তারকা-সন্তানদের সুযোগ পাওয়ার যোগ্যতা নিয়ে নতুন করে নেপোটিজম বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সোশ্যাল মিডিয়ায় এত সমালোচনা ও ট্রোলিংয়ের মধ্যেও মুক্তির তৃতীয় দিনে ভারতজুড়ে ছবিটির সব মিলিয়ে ২,৮৩৮টি শো চলেছে এবং তিন দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯.০১ কোটি টাকা।

সূত্র : এই সময়

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..