✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় যুক্তরাজ্যে ১ লাখ মানুষের প্রাণহানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৭, | ০৯:৪৩:৫৩ |

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃত্যু এরই মধ্যে এক লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় দেশটি বিশ্বে পঞ্চম অবস্থানে। খবর ডেইলি সাবাহর।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ আপডেট রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার ৯ হাজার ৭৪৬ জন। আর মারা গেছেন এক লাখ ১৬২ জন। করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৬৬ হাজার দুই হাজার ৪৮৪ জন।

গত ২৪ ঘণ্টা নতুন করে এক হাজার ৬৩১ জন মারা গেছেন ইউরোপের এই জনবহুল দেশে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ২০ হাজারের বেশি।

এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকো মৃতের সংখ্যা এক লাখ পার করে। দেশগুলোতে মোট মৃতের সংখ্যা যথাক্রমে চার লাখ ৩৫ হাজার ৪৫২, দুই লাখ ১৮ হাজার ৯১৮, এক লাখ ৫৩ হাজার ৭৫১ এবং এক লাখ ৫২ হাজার ১৬ জন।

যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। সবচেয়ে আতঙ্কের বিষয় দেশেটিতে করোনার নতুন ধরন দেখা দিয়েছে। এ কারণে দেশটির সঙ্গে বহুদেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

যুক্তরাজ্যে করোনার বিস্তারের কারণ হিসেবে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। দেশটির সরকার শুরু থেকে করোনাকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ অনেকের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..