✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইরানের সঙ্গে চুক্তি করতে 'তাড়াহুড়ো' করবেন না ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১২:৪৮:০৪ |

সুর নরম করে ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন কোনও ধরনের তাড়াহুড়ো করবে না। তবে চুক্তি সম্পন্ন ও স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে। তবে তিনি তাঁর প্রতিনিধিদের ধীরে ও সতর্কভাবে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অনুকূলে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে একদিনের ব্যবধানে তার বক্তব্যে অনেকটাই সংযত সুর দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বার্তায় ট্রাম্প ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। তিনি ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম খারাপ সমঝোতা বলে উল্লেখ করেন। একই সঙ্গে দাবি করেন, বর্তমান আলোচনায় তাঁর প্রশাসন সম্পূর্ণ ভিন্ন ও কঠোর অবস্থানে রয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইরানকে অবশ্যই বুঝতে হবে, তারা কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে পারবে না।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, অঞ্চলের যেসব দেশ এখনও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি, তাদেরও এতে যুক্ত হওয়া উচিত। এমনকি ভবিষ্যতে ইরানও এতে অংশ নিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

সূত্র: এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..