সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফের বাসা-ভাড়াটিয়ার তথ্য নেবে ডিএমপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৬, | ০৯:৩৯:১৪ |

অপরাধ দমনে ও অপরাধীদের গ্রেফতারে আবারও বাসা-বাড়ি ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ কে এম হাফিজ আক্তার বলেন, ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন রাজধানীর বাসা-বাড়ির ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার। আমরা খুব দ্রুতই এ হালনাগাদের কাজ শুরু করবো। আমাদের পুলিশ সদস্যরা প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

তিনি বলেন, সম্প্রতি ঢাকায় রাতের বেলা বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন সম্পত্তি-অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত ১৬ জানুয়ারি থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রাজধানীতে শুধু এই ছিনতাই জাতীয় অপরাধ হয় না, বিভিন্ন ধরনের অপরাধ হয়। এ বিষয়ে টহল টিম বাড়ানো হয়েছে। আমাদের প্রতিটি থানায় এখন ২৫ থেকে ৩০ জনকে সাব ইন্সপেক্টর দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..