✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভেনেজুয়েলার আকাশে মার্কিন সামরিক মহড়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৭:৫৩:০৪ |

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে সামরিক মহড়া পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মহড়ায় দুটি এমভি-২২বি অসপ্রে আকাশযানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, এই মহড়ার বিষয়ে আগে থেকেই তাদের অনুমতি ছিল। সরকারের দাবি, চিকিৎসা জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবেই এই সামরিক অনুশীলন পরিচালিত হয়েছে।

তবে রাজধানীর বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, শহরের আকাশে বিদেশি সামরিক উড়োজাহাজের উপস্থিতি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন এবং এর পেছনে ভিন্ন কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

সরকারি সূত্র আরও জানিয়েছে, মহড়ার সময় রাজধানীর আশপাশের এলাকাতেও কিছু মার্কিন সামরিক তৎপরতা দেখা গেছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এসব কার্যক্রম আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অংশ।

ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক মহড়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..