সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মিনা-মুজদালিফায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতার আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৪:৪৩:০৮ |

সৌদি আরবের মিনা ও মুজদালিফায় তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের তথ্যমতে, মিনা ও মুজদালিফা উভয়স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

শনিবার (২৩ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতির স্তর বৃদ্ধি  এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি আরবের এই মন্ত্রণালয়। একইসঙ্গে হাজিদের নিরাপত্তার স্বার্থে তাঁদের সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকা এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়ার জন্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ রোদে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করেছে। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদের উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্বারোপ করেছে।

সৌদি সরকারের এই গুরুত্বপূর্ণ নোটিশের আলোকে বাংলাদেশি হজযাত্রীদের তীব্র গরমে সতর্কতা অবলম্বন ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..