সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সিলেট থেকে কেনা তিন কোরবানির গরু ছিনতাই, উদ্ধার করল বংশাল থানা পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৪:২৪:৫৯ |

কুরবানির ঈদকে সামনে রেখে শখ করে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা। রাজধানীর বংশাল থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে গরু তিনটি। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে দশটায় সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন ২১ মে রাত আনুমানিক ৩টার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর এ বিষয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করে বংশাল থানা পুলিশের একটি টিম। অভিযানে ছিনতাইকৃত তিনটি গরু উদ্ধার করা হয়।
 
পরবর্তীতে উদ্ধারকৃত গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। শখের কুরবানির গরু ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..