সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অমর একুশে গ্রন্থমেলা শুরু ১৮ মার্চ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৫, | ০৮:৫৯:৪৪ |

আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। এ বছর করোনার কারণে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ মার্চ শুরু হচ্ছে এই মেলা।

সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। তবে কত দিন মেলা চলবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করেন। তবে এ বছর করোনার কারণে ভাষার মাসের শুরুতে বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..