সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দিল্লিতে প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৪, | ০৭:৫৬:৩২ |

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। করোনা মহামারি পরিস্থিতিতে এবার কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবে না। তবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যারেডে অংশ নেবে বাংলাদেশের তিন বাহিনীর সদস্যরা। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রথম দশ সারির নেতৃত্ব দেবে বাংলাদেশের সেনারা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সেনারা এই প্যারেডে অংশ নেবেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশের তিন বাহিনীর মুখপাত্র মোহাতাসিম হায়দার চৌধুরী বলেন, প্যারেডে প্রথম ছয়টি সারি থাকবে সেনাবাহিনীর। পরের দুইটি নৌবাহিনীর এবং পরের দুইটি থাকবে বিমানবাহিনীর। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই প্যারেডে অংশ নেবো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..