সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে দুজনের নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৪, | ০৭:৫৫:১৬ |

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে রোববার আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে প্রেসিডেন্টের আদেশক্রমে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নিয়োগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭শে সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর গত ৮ই অক্টোবর প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। পরে ১১ই অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। ১৮ই অক্টোবর তাদের পদত্যাগত্র গ্রহণ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..