সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কান উৎসবের শর্ট ফিল্ম বিভাগে বাংলাদেশের ‘নুড়ি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৩:১৪:১৪ |

কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগ ‘সিনেমা দ্য দোমাঁ’য় জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’।

ফ্রান্সের কান শহরে চলছে এ উৎসবের ৭৯ তম আসর। সেখানে আন্তর্জাতিক পরিবেশক, উৎসব প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের সামনে প্রদর্শনের সুযোগ পাচ্ছে বাংলাদেশের এই চলচ্চিত্র। ‘নুড়ি’ রচনা ও পরিচালনা করেছেন মিথুন জামান। প্রযোজনা করেছেন হাসিব জুবেরী শিহান। উৎসবের অংশ নিতে তারা দুজনই এখন কানে আছেন।

প্রযোজক শিহান বলেন, এসএফসি (শর্ট ফিল্ম কর্নার) একটি পেশাদার প্ল্যাটফর্ম, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বিশ্বব্যাপী পরিবেশক, উৎসব প্রতিনিধি এবং বিক্রয় প্রতিনিধিদের সংযোগ তৈরি হয়। তরুণ নির্মাতাদের জন্য এটি বৈশ্বিক চলচ্চিত্র বাজারের সঙ্গে যুক্ত হওয়ার দারুণ একটি সুযোগ। আমরা এই আয়োজনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত।

১৬ মিনিট দৈর্ঘ্যের ‘নুড়ি’ সিনেমার পটভূমি কক্সবাজার সমুদ্র সৈকত। সেখানে তুলে ধরা হয়েছে ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প, যে একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত এক সম্পর্কের মধ্য দিয়ে সাহস ও বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়।

চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছে কক্সবাজারের এক স্থানীয় কিশোরী। নির্মাতা মিথুন জামান বলেন, একটি কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে দেখানোর চেষ্টা করা হয়েছে, কীভাবে বৈশ্বিক বাস্তবতা মানুষের ব্যক্তিগত আবেগ ও জীবনে প্রভাব ফেলে।

তিনি আরও জানান, অস্থিরতা ও বিচ্ছিন্নতার এই সময়ে ‘নুড়ি’ মনে করিয়ে দেয় সহনশীলতা অনেক সময় ছোট ছোট মানবিক আচরণের মধ্যেই টিকে থাকে, আর আশা বেঁচে থাকে সবচেয়ে ভঙ্গুর সম্পর্কেও।”

চলচ্চিত্রটির সহ-প্রযোজক বাশার জর্জিস ও হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। শব্দ পরিকল্পনায় ছিলেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। সম্পাদনা করেছেন সামীর আহমেদ ও শিহান জুবেরি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..