✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের ৪৮ হাজার কর্মীর কর্মবিরতির ডাক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৭:৫৪:৩৬ |
গত মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংট্যাক শহরে স্যামসাংয়ের চিপ কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার কর্মী। ওই সময় তারা উচ্চতর বোনাস ও বেতন বাড়ানোর দাবি জানান। দাবি না মানলে তারা বড় ধরনের ধর্মঘটের হুমকি দেন।

বোনাস-সংক্রান্ত দাবি পূরণ না হওয়ায় বড় ধরনের ধর্মঘটের ডাক দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের কর্মীরা। আগামীকাল থেকে কর্মবিরতি শুরু করছেন প্রতিষ্ঠানটির প্রায় ৪৮ হাজার কর্মী। এ ধর্মঘটের ফলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও বৈশ্বিক সেমিকন্ডাক্টর (চিপ) সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। খবর রয়টার্স।

এর আগে গত মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংট্যাক শহরে স্যামসাংয়ের চিপ কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন কয়েক হাজার কর্মী। ওই সময় তারা উচ্চতর বোনাস ও বেতন বাড়ানোর দাবি জানান। দাবি না মানলে বড় ধরনের ধর্মঘটের হুঁশিয়ারিও দেন তারা।

স্যামসাংয়ের শ্রমিক ইউনিয়ন নেতা চোই সেউং-হো আজ সংবাদ সম্মেলনে বলেন, সরকারি মধ্যস্থতাকারীর দেয়া সর্বশেষ প্রস্তাবটি মেনে নিয়েছিল ইউনিয়ন। কিন্তু একটি নির্দিষ্ট বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একমত না হওয়ায় ১৮ দিনের ধর্মঘট শুরু হচ্ছে। তবে ধর্মঘট চলাকালেও সংকট সমাধানের চেষ্টা চলবে বলে জানান তিনি।

অন্যদিকে স্যামসাং ইলেকট্রনিক্স এক বিবৃতিতে জানায়, শ্রমিক ইউনিয়নের কিছু দাবি অবাস্তব। বিশেষ করে লোকসানে থাকা ইউনিটগুলোর বোনাস বাড়ানোর বিষয়ে তাদের দাবি মেনে নেয়া সম্ভব নয়।

কর্তৃপক্ষের মতে, ইউনিয়নের এমন অতিরিক্ত দাবি মেনে নিলে কোম্পানির মূল পরিচালনা নীতি ক্ষতিগ্রস্ত হবে। এদিকে এ অচলাবস্থার কারণে আজ শেয়ারবাজারে স্যামসাংয়ের শেয়ারদর ১ দশমিক ৬ শতাংশ কমেছে। পাশাপাশি গত এক সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে প্রায় ৪ দশমিক ৫ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..