✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নড়াইলে পিকআপ-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১৩:৪১:৩৬ |

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা ঘোষবাড়ি এলাকায় মুরগী বহনকারী পিকআপের সঙ্গে ও লরির সংঘর্ষে পিকআপের হেলপার নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লীবিদ্যুত অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লীবিদ্যুত অফিসের সামনে মুরগী বহনকারী পিকআপের সঙ্গে ও লরির সংঘর্ষ হলে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। 

এ সময় এনামুল (২০), আকাশ (১৮), হুসাইন (১৯) ও আকাশ খান (২১) নামে চার ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর এনামুলকে খুলনায় রেফার করা হয়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..