✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১৩:০১:০৪ |

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। একজনের বয়স ৩২ বছর, অপরজনের বয়স ১৮ বছর। 

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে ঢাকামুখী লেনে একটি গাছের চারা ভর্তি ট্রাককে পেছন থেকে মাছ ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং দুইজন নিহত হয়। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, এক্সপ্রেসওয়েতে একট ট্রাককে পেছন থেকে মাছ ভর্তি একটি ট্রাক ধাক্কা দিলে পেছনের ট্রাকের দুইজন নিহত হযন। এখনো তাদের পরিচয় জানা যায় নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..