✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইপিএলে জয়াসুরিয়ার ছক্কার রেকর্ড ভাঙলেন কনোলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ২২:২৯:৩৩ |

আইপিএলের অভিষেক মৌসুমেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার কুপার কনোলি। এবার তিনি গড়লেন নতুন ইতিহাস, অভিষেক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তার দখলে।

এতদিন এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি সনাথ জয়াসুরিয়ার নামে। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৪ ইনিংসে ৩১টি ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি। তবে ১৮ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন কনোলি।

চলতি আসরে পাঞ্জাব কিংসের হয়ে ১২ ইনিংসে এখন পর্যন্ত ৩২টি ছক্কা হাঁকিয়েছেন এই ২২ বছর বয়সী ব্যাটার। ধারামশালায় রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২২ বলে ৩৭ রানের ইনিংসে তিনটি ছক্কা হাঁকিয়ে তিনি জায়াসুরিয়াকে ছাড়িয়ে যান। তবে তার দল ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেরে যায়।

এখন পর্যন্ত আসরে ১৬২.৫৪ স্ট্রাইক রেটে ৪৭৩ রান করেছেন কনোলি। তার ব্যাট থেকে এসেছে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি। চলতি মাসের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৯ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে আইপিএলের ইতিহাসে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কীর্তিও গড়েন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..