সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বংশালে হার্ডওয়্যার ব্যবসায়ীর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ১৮:২৫:৩৯ |

রাজধানীর বংশালে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে তৌশিক আহামেদ (২৬) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা। 

রবিবার বিকেলে স্বজনরা তৌশিককে বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তৌশিক বংশাল নবাবপুর রোড এলাকার আনোয়ার হোসেনর ছেলে। 

তার ভাই রিফাত জানান, কয়েকদিন আগে তৌশিকের স্ত্রী তার বাবার বাড়ি যান। তৌশিক রুমে একাই ছিলেন। বিকেলে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দেখতে পান তৌশিক ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছিলেন।
পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কী কারণে তৌশিক আত্মহত্যা করেছে সেই বিষয়ে কিছুই জানতে পারেনি মৃতের স্বজনরা। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..