✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ক্যারিয়ার শেষ হয়ে গেলেও ফিলিস্তিনের পক্ষে অটল হলিউড অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ২২:৪৪:০২ |
ক্যারিয়ার হারানোর চেয়েও ফিলিস্তিন ইস্যুতে মুখ না খোলার মূল্য অনেক বেশি বলে মনে করেন হলিউড অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে নতুন ছবি নিয়ে হাজির হয়ে তিনি এই কথা ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৪ মে) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর কান উৎসবে হান্নাহর নতুন কুইয়ার স্ল্যাশার ড্রামা ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ প্রদর্শিত হয়েছে।

সেখানে এক আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, ফিলিস্তিনিদের কাছ থেকেই তিনি সাহস পাওয়ার শিক্ষা নিয়েছেন। একইসঙ্গে যে বিষয়গুলোকে তিনি ন্যায়সংগত মনে করেন, সেগুলো নিয়ে কথা বলা থেকে তাকে কেউ বিরত রাখতে পারবে না বলেও উল্লেখ করেন এই হলিউড অভিনেত্রী। 



‘হ্যাকস’ অভিনেত্রী বলেন, ‘আমি সেই ফিলিস্তিনিদের পথ অনুসরণ করি, যারা সব সময় নিজেদের হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন। আমি এমন এক ঐতিহ্যের অংশ হতে পেরে খুশি, যেখানে ফিলিস্তিনি ও তাদের ইহুদি মিত্ররা এমন এক সময়ে সরব থেকেছেন, যখন অনেকেই নীরব থাকতে বেছে নিচ্ছেন। আমি তাদের অনুসরণ করি।’

কথা না-বলার ভেতরে আরও বড় এক ক্ষয় আছে জানিয়ে হান্নাহ বলেন, জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা পরিষ্কার থাকতে হবে। আমার ছোট্ট ক্যারিয়ার কখনোই একটি মানুষের জীবনের সমান হতে পারে না। তাই আমি এটাকে দায়িত্ব মনে করি এবং সব সময়ই কথা বলব।

প্রসঙ্গত, ২০২৫ সালের এমি অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণের সময়ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন হান্নাহ। সেসময় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন।’ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..