সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তের তথ্য দিলে পুরস্কৃত করবে পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ১৯:২৩:১৮ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীর ওপর আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় ও অবস্থান জানতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই যুবক সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারলে তাকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।  

শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই ঘোষণা দেওয়া হয়। 

পুলিশ সদর দপ্তর জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর ওপর আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

কেউ যদি ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তবে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০-০৮৯৩০৫) তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  

পুলিশ সদর দপ্তরের বার্তায় আশ্বস্ত করা হয়েছে যে অভিযুক্ত যুবকের তথ্য দেওয়া ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এর পাশাপাশি নির্ভরযোগ্য ও সঠিক তথ্যদাতাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।  

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বহিরাগত ওই যুবক। এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নির্ধারিত আল্টিমেটামের মধ্যে অপরাধী গ্রেফতার না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা। এর পাশাপাশি প্রক্টর কার্যালয়ের তালা ভেঙে সেখানে নতুন করে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..