✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ২২:২৪:৩২ |

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ শুক্রবার ইরানকে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তেহরান যাতে আন্তর্জাতিক নৌ-চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, বার্লিনের সেই পুরোনো দাবিরও পুনরাবৃত্তি করেন তিনি।

চীন সফর শেষে দেশে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্জ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে তার আলাপকালে ইরান এবং ইউক্রেন সংকটের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করে মার্জ বলেন, ইরানকে এখনই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং একইসঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের পথ উন্মুক্ত রাখতে হবে। তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে বিষয়েও দুই নেতা নিজেদের অনড় অবস্থানের কথা জানান।

ইরান ইস্যু ছাড়াও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠাতব্য আসন্ন ন্যাটো সম্মেলন নিয়ে দুই দেশের অবস্থান সমন্বয়ের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এই ফোনালাপের পর জার্মানি ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে একটি শক্তিশালী ন্যাটোর অধীনে ‘দৃঢ় অংশীদারত্ব’ হিসেবে অভিহিত করেন চ্যান্সেলর মার্জ। 

সূত্র: আনাদুলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..