✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দুই লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ২২:২২:০৯ |

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত মার্কিন বিমানবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটের খোঁজে দুই লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

বৃহস্পতিবার সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ১১ বছর ধরে পলাতক এই নারী বর্তমানে ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে এবং এখনো বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তা করে যাচ্ছেন।

মনিকা উইট যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনে কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংবেদনশীল গোয়েন্দা মিশনে অংশ নেন। তবে ২০১৩ সালে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ইরানে চলে যান বলে অভিযোগ রয়েছে। পরে ২০১৯ সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

তদন্তকারীদের দাবি, ইরানের গোয়েন্দা সংস্থার প্রভাবে তিনি পক্ষত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি ও এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পরিচয় ফাঁস করে দেন। এতে ওই কর্মকর্তার জীবন ঝুঁকিতে পড়ে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

অভিযোগ রয়েছে, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে মনিকা উইট ইরানের সঙ্গে যোগসাজশে গুরুত্বপূর্ণ নথিপত্র পাচার করেন। এর বিনিময়ে তাকে আবাসন, কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের স্পেশাল এজেন্ট ড্যানিয়েল উইয়ারজবিকি বলেন, সংস্থাটি এই ঘটনা ভুলে যায়নি এবং মনিকা উইটকে আইনের আওতায় আনতে জনসাধারণের সহযোগিতা চাওয়া হচ্ছে।

এই ঘটনায় মনিকা উইট ছাড়াও চারজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্র, কম্পিউটার হ্যাকিং ও পরিচয় গোপনের অভিযোগ রয়েছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..