সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাদিসের বাণী

প্রতিনিয়ত আল্লাহ বান্দাকে যেভাবে ডাকেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১১:২৩:২৯ |
আবু জর জুনদুব ইবনে জুনাদাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) তাঁর রব থেকে বর্ণনা করেন। মহান রব আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করে দিয়েছি, তাই আমি জুলুমকে তোমাদের মধ্যেও হারাম করে দিলাম।

তোমরা পরস্পর জুলুম কোরো না। হে আমার বান্দারা, যাকে আমি হিদায়াত দিয়েছি, তারা ব্যতীত তোমরা সবাই পথভ্রষ্ট। সুতরাং তোমরা আমার কাছে সঠিক পথ কামনা করো; আমি তোমাদের সঠিক পথ প্রদর্শন করব। হে আমার বান্দারা, আমি যাদের জন্য আহারের ব্যবস্থা করি, তারা ব্যতীত তোমরা সবাই ক্ষুধার্ত।

সুতরাং তোমরা আমার কাছে আহার চাও; আমি তোমাদের জন্য আহারের ব্যবস্থা করে দেব।
হে আমার বান্দারা, আমি যাকে বস্ত্র দান করেছি, সে ব্যতীত তোমরা সবাই বস্ত্রহীন। সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও; আমি তোমাদের বস্ত্র দান করব। হে আমার বান্দারা, তোমরা দিন-রাত গুনাহ করে থাকো, আর আমি সব গুনাহ ক্ষমা করে থাকি।

সুতরাং তোমরা আমার কাছে ক্ষমাপ্রার্থনা করো; আমি তোমাদের ক্ষমা করে দেবো। হে আমার বান্দারা, তোমরা কখনো আমার অপকার-উপকার কোনো কিছুই করতে পারবে না। হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সবার অন্তর নেককার ব্যক্তির অন্তরের মতো হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বের কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না। হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সবার অন্তর অসৎ ব্যক্তির অন্তরের মতো হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বের কোনো কিছু হ্রাস করতে পারবে না।
হে আমার বান্দারা, হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সবাই কোনো বিশাল ময়দানে একত্রিত হয়ে আমার কাছে কোনো কিছু চাও, আর আমি যদি তা দান করি, তাহলে তা আমার বিশাল ভাণ্ডার থেকে ততটুকুই কমতি হবে, যতটুকু হ্রাস পেয়ে থাকে কোনো সমুদ্রে সুঁই ডুবিয়ে পানি উঠালে।

হে আমার বান্দারা, আমি তোমাদের আমলসমূহ গণনা করে রাখছি; আমি তোমাদের তার পূর্ণ সাওয়াব দান করব। সুতরাং যে কল্যাণ লাভ করে, সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি অকল্যাণ লাভ করে, সে যেন নিজেকে তিরস্কার করে। সাইদ (রহ.) বলেন, এই হাদিসের অন্য একজন বর্ণনাকারী আবু ইদরিস যখন এই হাদিস বর্ণনা করতেন, তখন হাঁটু গেড়ে বসে যেতেন। (সহিহ মুসলিম, হাদিস নম্বর : ৬৫৭২, মুসনাদে আহমাদ : ২১৪২০)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..