✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ২০:৩৯:১২ |

ওমান উপকূলে অজ্ঞাত হামলায় একটি ভারতীয় মালবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ভ্যানগার্ড।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ১৪ জন নাবিক বহনকারী জাহাজটির নাম ‘এমএসভি হাজ আলি’। ওমানের লিমাহ উপকূলের কাছে, হরমুজ প্রণালীর দক্ষিণাংশে, একটি বিস্ফোরণের পর জাহাজটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটি সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডের বেরবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গবাদিপশু পরিবহন করছিল। এ সময় জাহাজে একটি ‘সন্দেহজনক বিস্ফোরণ’ ঘটে, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যায়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যারিটাইম ট্রাফিক জানিয়েছে, এমএসভি হাজ আলি ছিল ৫৪ মিটার দীর্ঘ একটি কাঠের ধাও জাহাজ।

এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও পক্ষ দায় স্বীকার করেনি। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..