✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সেনাসহ নিহত ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৯:৪৮:২৬ |

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে বুধবার অন্তত পাঁচজন সেনাসহ ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের একটি বহরের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র যোদ্ধাদের গোলাগুলি শুরু হয়। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ঘটনায় পাঁচজন সেনা নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় সেনারা একদল সশস্ত্র ব্যক্তিকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালায়। গোলাগুলিতে সাতজন নিহত হয়। 
প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এএফপিকে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলায় সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল।

বিএলএ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে কর্মরত অন্যান্য প্রদেশের পাকিস্তানি এবং বিদেশি জ্বালানি সংস্থাগুলোর ওপর হামলা বাড়িয়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ জন যাত্রীসহ একটি ট্রেনে হামলা চালায়, যার ফলে দুই দিনব্যাপী এক প্রাণঘাতী অবরোধের সূত্রপাত হয়। এদিকে, নিহতদের ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এর সদস্য হিসেবে অভিযোগ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সূত্র: এবিসি নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..