✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:২৬:৩৬ |

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চানমারী মাউড়াপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে এই ঘটনা ঘটে।

নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফ্রেন্ডস ক্যাবল নামে একটি ডিশ লাইন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তিনি দুপুরে তার অফিসে অবস্থান করছিলেন। হঠাৎ তার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন।

ওসি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..