✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অ্যান্টার্কটিকার বরফে মিলল বিস্ফোরিত নক্ষত্রের ধুলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:০৯:৫৯ |

পৃথিবী বর্তমানে বিস্ফোরিত নক্ষত্রের ছড়িয়ে দেওয়া ধুলোমেঘের ভেতর দিয়ে অতিক্রম করছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার বরফ ও তুষারের ভেতর পাওয়া এক ধরনের তেজস্ক্রিয় লোহার কণাকে এই দাবির সবচেয়ে শক্ত প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। গবেষকদের মতে, কোটি কোটি বছর আগে মহাকাশে ঘটে যাওয়া বিশাল নক্ষত্র বিস্ফোরণের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে।

‘ফিজিক্যাল রিভিউ লেটার্স’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় নেতৃত্ব দেয় জার্মানির হেলমহোলৎজ-জেনট্রুম ড্রেসডেন-রসেনডর্ফের একটি আন্তর্জাতিক গবেষক দল। তারা অ্যান্টার্কটিকার বরফে ‘লোহা-৬০’ নামের একটি তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি খুঁজে পেয়েছেন। এই মৌল পৃথিবীতে স্বাভাবিকভাবে তৈরি হয় না। তাই বিজ্ঞানীদের ধারণা, এটি মহাকাশ থেকে এসেছে।

গবেষণার জন্য ইউরোপীয় অ্যান্টার্কটিকা বরফ-কোর প্রকল্পের আওতায় সংগ্রহ করা ২৯৫ কেজি বরফ পরীক্ষা করা হয়। এসব বরফের বয়স ছিল প্রায় ৪০ হাজার থেকে ৮০ হাজার বছর। গবেষকরা বরফ গলিয়ে রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষুদ্র লোহার কণা আলাদা করেন। পরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ভারী আয়ন ত্বরক যন্ত্রের মাধ্যমে পৃথক পৃথক পরমাণু শনাক্ত করা হয়।

বিজ্ঞানী অ্যানাবেল রোলোফস বলেন, এই অনুসন্ধান ছিল বিশাল খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো কঠিন। অত্যন্ত সংবেদনশীল যন্ত্রের সাহায্যে এটি সম্ভব হয়েছে।

গবেষক ডমিনিক কোল বলেন, সৌরজগৎ বর্তমানে যে আন্তঃনাক্ষত্রিক মেঘের মধ্যে রয়েছে, সেখানে লোহা-৬০ দীর্ঘ সময় ধরে জমা থাকতে পারে। পৃথিবী সেই মেঘের ভেতর দিয়ে যাওয়ার সময় এসব কণা সংগ্রহ করছে। বিজ্ঞানীদের মতে, এটি পৃথিবীর ওপর মহাজাগতিক পরিবেশের প্রভাব বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য দেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..