সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পুলিশের হাতে ধরা পড়ে ৩১ পিস ইয়াবা গিলে ফেললেন মাদক ব্যবসায়ী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৬:৫৩:৪২ |

গোয়েন্দা পুলিশের অভিযানে আটক সোহাগ ফকির নামে এক মাদক ব্যবসায়ী প্রমাণ নষ্ট করতে ৩১ পিস ইয়াবা গিলে ফেলেছেন বলে জানা গেছে।  বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহাগ ফকির সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ রাস্তি এলাকায় অভিযান চালায়। এ সময় সোহাগকে আটক করা হলে তিনি নিজের কাছে থাকা ইয়াবাগুলো গিলে ফেলেন। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাঈম জানান, সোহাগের কাছে মোট ৫০ পিস ইয়াবা ছিল। এর মধ্যে ১৯ পিস উদ্ধার করা হয়। প্রথমে জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে অসুস্থ হয়ে পড়লে স্বীকার করেন যে বাকি ৩১ পিস ইয়াবা তিনি গিলে ফেলেছেন।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..