✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফুটবলে যুক্ত হলেন অভিনেতা ক্রিস্টো ফার্নান্দেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ২২:১৩:৪৮ |

টেড ল্যাসো’র অভিনেতা ক্রিস্টো ফার্নান্দেজ মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারির দল এল পাসো লোকোমোটিভ এফসি-র সঙ্গে একটি পেশাদার চুক্তি স্বাক্ষর করেছেন। এতে ছোট পর্দা থেকে ফুটবল জগতে পা রাখলেন এ মার্কিন অভিনেতা।

ফার্নান্দেজ ১৫ বছর বয়সে হাঁটুর চোটের কারণে ফুটবল থেকে সরে আসার আগে মেক্সিকোতে যুব ফুটবল খেলতেন। তিনি অ্যাপল টিভি+ এর জনপ্রিয় শো-টিতে ড্যানি রোজাসের চরিত্রে অভিনয় করেছিলেন। যা একজন মার্কিন কোচের অধীনে থাকা একটি ব্রিটিশ দলকে নিয়ে নির্মিত হয়েছে।

অভিনয় জীবনের পাশাপাশি ৩৫ বছর বয়সী ফার্নান্দেজ পেশাদার ফুটবলে ফেরার চেষ্টাও করছিলেন এবং চলতি বছরের শুরুতে মেজর লীগ সকারের দল শিকাগো ফায়ারের রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করেছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এল পাসোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে, তিনি ইউএসএল চ্যাম্পিয়নশিপ ক্লাবটির সঙ্গে দুই মাসের একটি ট্রায়ালে অংশ নেন, যার মধ্যে একটি প্রাক-মৌসুম ম্যাচও অন্তর্ভুক্ত ছিল।

ক্লাবের ওয়েবসাইটে ফার্নান্দেজ বলেন, ফুটবল সবসময়ই আমার জীবন ও পরিচয়ের একটি বিশাল অংশ ছিল। জীবন আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, পেশাদারভাবে প্রতিযোগিতা করার স্বপ্ন কখনোই আমার হৃদয় থেকে পুরোপুরি চলে যায়নি। হয়তো, আমি পাগলাটে স্বপ্ন দেখা এক পাগল মানুষ।

২০১৮ সালে প্রতিষ্ঠিত এল পাসো ইউএসএল চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘বি’-এর পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

ক্লাবটির প্রধান কোচ জুনিয়র গঞ্জালেজ বলেন, ক্রিস্টো আমাদের দলে একটি দারুণ সংযোজন, যা আমাদের আক্রমণভাগে আরও একটি আক্রমণাত্মক শক্তি যোগ করবে। ‍তিনি আরও বলেন, খেলার প্রতি তার আবেগ এবং ড্রেসিংরুমের জন্য তার নেতৃত্বগুণ, ক্লাব হিসেবে আমরা যে ইতিবাচক সংস্কৃতির জন্য চেষ্টা করি, তা আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..