✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ১৭:১৫:৫২ |
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কেন্দ্রটির অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে দুপুরের বুফে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। খাবারের সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে অবস্থানরতরা দগ্ধ হন।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

দগ্ধ ১২ জনই জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মরত বলে জানা গেছে। দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)। 

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে কারখানা থেকে দগ্ধ ১২ জন রোগীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা নিরূপণ করা হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..