✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এনভিডিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হওয়ার পথে গুগল?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ১৮:৫৪:০২ |
বিশ্বের সবচেয়ে মূল্যবান বা দামি পাবলিক কোম্পানির তালিকায় বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দৌড়ে এনভিডিয়াকে ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, দুই কোম্পানির বাজারমূল্যের ব্যবধান এখন অনেকটা কমে এসেছে। খবর বিজনেস ইনসাইডার।

২০২৪ সালের জুন থেকে এনভিডিয়া, অ্যাপল ও মাইক্রোসফট পর্যায়ক্রমে বাজারমূল্যের শীর্ষে অবস্থান করছে। গত বছর জুনে মাইক্রোসফটকে পেছনে ফেলে ফের বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির জায়গা করে নেয় এনভিডিয়া। তবে এ তালিকায় ক্রমেই ওপরে উঠে আসছে অ্যালফাবেট।

বিশ্লেষকরা বলছেন, কোম্পানিটির উত্থানের পেছনে রয়েছে গুগল ক্লাউডের ওপর বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা, নিজস্ব এআই প্রসেসর ও বড় বড় অবকাঠামোগত চুক্তি। তবে বর্তমানে এনভিডিয়াকে পেছনে ফেলতে অ্যালফাবেটের আরো প্রায় ১২০ বিলিয়ন ডলার বাজারমূল্য প্রয়োজন।

সাম্প্রতিক তথ্যানুযায়ী, এনভিডিয়ার বাজার মূলধন প্রায় ৪ দশমিক ৭৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে অ্যালফাবেটের বাজার মূলধন পৌঁছেছে ৪ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..