✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ১৮:৩০:৪২ |
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।

প্রতিষ্ঠানটি এখন দক্ষিণ-পূর্ব এশিয়াকে ব্যবসার নতুন ক্ষেত্র হিসেবে দেখছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে হুয়াওয়ে বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত বিলাসবহুল স্মার্টওয়াচসহ বেশকিছু নতুন পণ্য উন্মোচন করেছে।

মেটপ্যাড প্রো ম্যাক্স
হুয়াওয়ের নতুন ট্যাবলেটটির নাম ‘মেটপ্যাড প্রো ম্যাক্স’। ডিভাইসটি ৪ দশমিক ৭ মিলিমিটার পাতলা ও এর ওজন ৪৯৯ গ্রাম। ১৩ দশমিক ২ ইঞ্চির ডিসপ্লে থাকা সত্ত্বেও এটি ওজনে বেশ হালকা। হুয়াওয়ে পণ্যটিকে ল্যাপটপের বিকল্প হিসেবে বাজারে আনছে বলে জানিয়েছে। গুগল অ্যান্ড্রয়েড প্লাটফর্মে প্রবেশাধিকার হারানোর পর হুয়াওয়ে নিজস্ব ‘হারমনি ওএস’ তৈরি করেছে, যা এ ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটটির প্রাথমিক দাম ধরা হয়েছে ১ হাজার ৩৯৯ ইউরো বা প্রায় ১ হাজার ৬৪৬ ডলার (বাংলাদেশী মুদ্রায় ২ লাখ টাকার বেশি)।

বিলাসবহুল হীরাখচিত স্মার্টওয়াচ
ট্যাবলেটের সঙ্গে হুয়াওয়ে এবার বাজারে এনেছে নিজেদের প্রথম হীরাখচিত স্মার্টওয়াচ। ঘড়িটিতে ৯৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। প্রথমে চীনে এটি বিক্রি শুরু হবে এবং এর দাম ধরা হয়েছে ২৯ হাজার ৯৯৯ ইউয়ান বা প্রায় ৪ হাজার ৪০০ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৫ লাখ ৩০ হাজার টাকার ওপরে)। এছাড়া তরুণ গ্রাহকদের জন্য ফিটনেসকেন্দ্রিক হালকা স্মার্টওয়াচ ও শিশুদের জন্য ভিডিও কল সুবিধাসংবলিত বিশেষ স্মার্টওয়াচও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

নিষেধাজ্ঞা ও নিজস্ব অপারেটিং সিস্টেম
২০১৯ সাল থেকে ‘জাতীয় নিরাপত্তার’ কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে রয়েছে হুয়াওয়ে। ফলে কোম্পানিটি আমেরিকান সেমিকন্ডাক্টর ও গুগলের সার্ভিসগুলো ব্যবহার করতে পারে না। এ সংকট কাটাতে ‘হারমনি ওএস ৬’ সংস্করণ পর্যন্ত তৈরি করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে ইউরোপের কনজিউমার প্রডাক্ট প্রধান আন্দ্রেয়াস জিমার জানান, কোম্পানিটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়ে গ্রাহকদের চাহিদাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বাজারে হুয়াওয়ের পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে হুয়াওয়ের বিদেশের ব্যবসা বেশ চাঙ্গা ছিল। তবে ২০২৫ সালের হিসাব অনুযায়ী, এখন হুয়াওয়ের মোট আয়ের কেবল ৩০ শতাংশ আসে বিদেশের বাজার থেকে। পশ্চিমা বিশ্বে বাধা পেলেও এশিয়া-প্যাসিফিক (থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া) অঞ্চলে কোম্পানিটির বাজার খুব দ্রুত সম্প্রসারণ হচ্ছে। গত বছর এ অঞ্চলে হুয়াওয়ের প্রবৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। —খবর ও ছবি নিক্কেই এশিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..