সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৫০০ ঘর পুড়ে ছাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৪, | ০৬:৩৯:১৫ |

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে প্রায় পাঁচশ’ ঘর পুড়ে গেছে। বুধবার রাত আড়াইটার দিকে ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।

তিনি জানান, রাত আড়াইটার দিকে আগুন লাগে এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়, পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকালের দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই আগুনে ক্যাম্পের প্রায় পাঁচশ’ ঘর পুড়ে যায়।

এদিকে সকাল পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি- উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..