✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:১০:০৬ |

যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় রবিবার নিহত হয়েছেন অন্তত তিনজন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর দুইজন সদস্যও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি যে খুবই নড়বড়ে অবস্থায় রয়েছে, এসব ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গাজা সিটির কাছের মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন। একই সময় খান ইউনিস এলাকায় আরেকটি হামলায় গাজার অপরাধ দমন পুলিশের প্রধান ওয়েসাম আবদেল-হাদি এবং তার এক সহকারী নিহত হন। এ তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছিল, ইসরায়েল গাজায় হামাস পরিচালিত পুলিশ বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। এই বাহিনী মূলত হামাসের নিয়ন্ত্রণে থাকা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার কাজ করছিল। তবে এসব হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..