✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সাবেক দুই প্রতিমন্ত্রী ও এক এমপির আয়কর নথি জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৫:০৯:০৪ |

দুর্নীতির মামলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

রাসেল, চুমকি এবং শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..