✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মাইকেল জ্যাকসনের পোষা শিম্পাঞ্জি ‘বাবল্‌স’ কি এখনও জীবিত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৪:১২:৫১ |
মাইকেল জ্যাকসনের প্রিয় পোষা শিম্পাঞ্জি ‘বাবল্‌স’ কি এখনও বেঁচে আছে—এই প্রশ্ন আবারও আলোচনায় এসেছে পপ সম্রাটের জীবনভিত্তিক নতুন বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর।

আশির দশকের মাঝামাঝি সময়ে টেক্সাসের একটি গবেষণা কেন্দ্র থেকে শিম্পাঞ্জি বাবল্‌সকে দত্তক নেন মাইকেল জ্যাকসন। এরপর লস অ্যাঞ্জেলেসের নেভারল্যান্ড র‍্যাঞ্চে তাকে নিজের সন্তানের মতোই বড় করেন তিনি। দীর্ঘ সময় ধরে বাবল্‌স জ্যাকসনের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিত ছিল।

সূত্র অনুযায়ী, বাবল্‌স এখনো জীবিত এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ‘সেন্টার ফর গ্রেট এপস’ (Center for Great Apes) এ স্থায়ীভাবে বসবাস করছে। ২০০৫ সালের পর থেকে তাকে সেখানে স্থানান্তর করা হয় এবং বর্তমানে সেখানেই যত্নে রাখা হচ্ছে। মাইকেলের মৃত্যুর পরও তার এস্টেট বাবল্‌সের দেখাশোনার ব্যয় বহন করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবল্‌স কিছুটা আক্রমণাত্মক আচরণ করতে শুরু করলে নিরাপত্তার কারণে তাকে বিশেষজ্ঞ তত্ত্বাবধানে পাঠানো হয়।

এদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া বায়োপিক ‘মাইকেল’-এ বাবল্‌স ও আরেকটি পোষা প্রাণী ‘মাসল্‌স’-কে সিজিআই প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে। তবে বাস্তবে তাদের কোনো লাইভ ফুটেজ ব্যবহার করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..