সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইরানে এখনো ইন্টারনেট ব্ল্যাকআউট, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ২২:১৫:৫০ |
ইরানে সরকারের আরোপ করা প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট ১১তম সপ্তাহে গড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। শনিবার সংস্থাটির বরাতে আল-জাজিরা এ তথ্য জানায়।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেটব্লকস বলেছে, এই সেন্সরশিপমূলক ব্যবস্থা ইরানের মানুষের দৈনন্দিন জীবন, তথ্যপ্রাপ্তি ও যোগাযোগ ব্যবস্থায় খুব বাধা তৈরি করেছে।

নেটব্লকসের মতে, দীর্ঘমেয়াদি এই সীমিত ইন্টারনেট ব্যবস্থার কারণে দেশজুড়ে চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন অনলাইননির্ভর কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

এদিকে বাহরাইনে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান-সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন সরকার।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..