সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ২২:১০:৩৬ |
হজ পালন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হন। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরই বিভিন্ন নির্দেশনা জারি করে সৌদি কর্তৃপক্ষ। এবার বিশেষ ধরনের ওষুধ বহনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)।

সংস্থাটি জানিয়েছে, এসব ওষুধ সঙ্গে নিতে হলে যাত্রীদের আগে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত কিছু নথি জমা দিতে হবে।

গালফ নিউজ জানিয়েছে, হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে।

প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ প্রেসক্রিপশন বা মেডিকেল রিপোর্ট এবং ওষুধ ও তার প্যাকেটের ছবি। আবেদনকারীদের অনলাইনে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি জমা দিতে হবে।

সংস্থাটি বলেছে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল পর্যন্ত (সর্বোচ্চ ৩০ দিন) ওষুধ সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ কারও অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের ওষুধ নিতে পারবেন।

এসএফডিএ জানিয়েছে, এসব ব্যবস্থা নেওয়া হয়েছে হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে, একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা ও পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার তদারকির জন্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..