✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘দিদি যেখানে আমি সেখানে’ বলা সংগীতশিল্পী ইমন এবার বিজেপির মঞ্চে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২২:০৭:০৭ |
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল পরিবর্তন এবং প্রথমবার বিজেপির সরকার গঠনের প্রাক্কালে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। শনিবার (৯ মে) কলকাতায় বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই গায়িকার গান গাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমনের এমন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন।

শনিবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রবীন্দ্রজয়ন্তীর বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানের মূল পর্বে শপথের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, সেখানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।



সংগীতশিল্পী ইমন চক্রবর্তী দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেস এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তার প্রশংসা করতেন প্রায়ই। তিনি রাজ্য সরকারের কাছ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা লাভ করেন। এমনকি গত নির্বাচনের আগেও সরকারের হয়ে প্রচারণা ও সংগীত পরিবেশনায় তাকে সক্রিয় দেখা গেছে। এক জনসভায় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘দিদি যেখানে আমি সেখানে’।

নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই ইমন চক্রবর্তী সামাজিক মাধ্যমেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..