✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইরাকের চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২২:০৪:২৪ |

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন ইরাকি ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি বিভাগ) এই ঘোষণা দিয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ইরাকের উপ-তেলমন্ত্রী আলী মারিজ আল-বাহাদলি। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, আল-বাহাদলি ইরানের সরকার এবং ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর স্বার্থে তেল পাচার ও বিক্রির প্রক্রিয়ায় সহায়তা করেছেন।

বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ আরও জানায়, ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তিন শীর্ষ কর্মকর্তা এবং চারটি ইরাকি প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা হলেন— মুস্তফা হাশিম লাজিম আল-বেহাদিলি, আহমেদ খুদাইর মাকসুস মাকসুস এবং মোহাম্মদ ইসা কাজিম আল-শুয়াইলি। সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..