✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আবারো সংঘর্ষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২১:৫৮:২৯ |

যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাতের হামলা-পাল্টা হামলার পর আজ আবারো দুই পক্ষের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়।

ইরানি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, গত এক ঘণ্টা ধরে হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হয়েছে।

এর আগে, ইরানের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। মার্কিনিরা এ সময় ইরানিদের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।

ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, উদ্ধারকারীরা নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। বাকিদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত আছে।

মিনাব কাউন্টির গভর্নর এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হামলায় মোট ১০ জন নাবিক আহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

পরবর্তীতে জানা যায়, নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকারে শুক্রবার ৮ মে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে হামলা হয়। সূত্র : আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..